ময়মনসিংহের আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় বাসচাপায় সিএনজি অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়েই পুলিশের একটি টিম ও উদ্ধারকারী কর্মীরা দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পাশাপাশি উদ্ধারকারী দলও সেখানে যাচ্ছে।
প্রাথমিক তথ্যানুযায়ী, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীতমুখী মুক্তাগাছাগামী ওই অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন এবং পরে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়। দুর্ঘটনার জেরে ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই অন্তত ছয়জনের মৃত্যু হয়।
সূত্র: মানবজমিন








