দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার এক ঘোষণায় সংস্থাটি ১২ কেজি ওজনের প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে।
এর আগে সেপ্টেম্বর মাসে দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা করা হয়েছিল। তারও আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হয়েছে।
সূত্র: মানবজমিন








