চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ১৯ পদে চাকরির সুযোগ

প্রকাশ:

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। কর্তৃপক্ষ ৬ থেকে ১১ গ্রেডের মোট ১৯টি শূন্য পদে নিয়োগ প্রদান করবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য

  • আবেদন শুরু: ২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
  • আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর ২০২৬, রাত ১২টা
  • আবেদন ফি: ১৫০ টাকা

পদ ও বেতন স্কেলের তালিকা

  • সিনিয়র মেডিক্যাল অফিসার (গাইনি): গ্রেড-৬, বেতন ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
  • সিনিয়র মেডিক্যাল অফিসার (ব্লাড ট্রান্সফিউশন): গ্রেড-৬, বেতন ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
  • ফাইন্যান্স, অ্যাকাউন্টস ও অডিট অফিসার: গ্রেড-৯, মোট ৫টি পদ, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা
  • প্রভাষক (বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পরিসংখ্যান): পদ ও বেতন স্কেল বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী
  • উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল ও সংশ্লিষ্ট শাখা): গ্রেড-১০, মোট ২টি পদ, বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
  • সিনিয়র স্টাফ নার্স: গ্রেড-১১, বেতন ১২,৫০০-৩০,২৩০ টাকা
  • ফার্মাসিস্ট: গ্রেড-১১, বেতন ১২,৫০০-৩০,২৩০ টাকা

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের অনলাইনের আবেদনের কপিটি প্রিন্ট করে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংগ্রহে রাখতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি নীতিমালা ও বয়সসীমার শর্তাবলি প্রযোজ্য হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরির তথ্যে যোগ হল: পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল সহকারী)/উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল এস্টিমেটর)।
  • চাকরির তথ্যে যোগ হল: পদসংখ্যা: ১।
  • চাকরির আরও তথ্য: সমাজসেবায় ১৪৮৫ পদে নিয়োগ: আবেদনকারী কত, পরীক্ষার তারিখ কবে।
শেয়ার করুন