জাতিসংঘে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে উচ্চপর্যায়ের সভা

প্রকাশ:

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কাতারের সাবেক আমির ও প্রিন্স ইমেরিটাস প্রয়াত মহামান্য শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে একটি উচ্চপর্যায়ের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘে কাতারের স্থায়ী প্রতিনিধি শায়খা আলিয়া আহমেদ বিন সাইফ আল-থানি উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা আধুনিক কাতারের রূপকার এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সভায় অংশ নেন।

আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের বিশেষ শ্রদ্ধাঞ্জলি

  • জিসিসি (GCC): বাহরাইনের স্থায়ী প্রতিনিধি জামাল ফারেস আলরোয়াইই বলেন, শেখ হামাদ তার মেধা ও জীবন কাতারের সেবা এবং আধুনিক রেনেসাঁ গঠনে উৎসর্গ করে গেছেন।
  • আরব গ্রুপ: ওমানের স্থায়ী প্রতিনিধি তার প্রয়াণকে কাতারসহ সমগ্র আরব ও ইসলামি বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন।
  • ওআইসি (OIC): তুরস্কের স্থায়ী প্রতিনিধি উল্লেখ করেন যে, ইসলামী উম্মাহর অধিকার সুরক্ষা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শেখ হামাদ ঐতিহাসিক ভূমিকা রেখেছেন।
  • নাম (NAM): উগান্ডার প্রতিনিধি সংঘাত নিরসন এবং সংলাপ ও মধ্যস্থতার প্রবক্তা হিসেবে তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন।
শেয়ার করুন