সৌদি আরবের রাজধানী রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সদস্য দেশগুলোর পাসপোর্ট মহাপরিচালকদের ৪১তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রিয়াদে অবস্থিত জিসিসি সাধারণ সচিবালয়ের সদর দপ্তরে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে সদস্য দেশগুলোর ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পাসপোর্ট মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আহমেদ আল আতিক আল দোসারী।
বৈঠকে জিসিসি অঞ্চলজুড়ে পাসপোর্ট ও অভিবাসন ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিকদের জন্য সেবার মান বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সদস্য দেশগুলোর মধ্যে পাসপোর্ট ও সীমান্ত নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যক্রমের সমন্বয়, তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা শেষে জিসিসিভুক্ত দেশগুলোতে পাসপোর্ট ও সাধারণ সেবা প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ যৌথ সুপারিশ গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে পুরো অঞ্চলের অভিবাসন ও পাসপোর্ট সেবায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: গালফ বাংলা








