ট্রাম্প: ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ পেত তবে ইসরাইলের অস্তিত্ব বিলীন হয়ে যেত। গত শুক্রবার ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টারে এক অনুষ্ঠানে তিনি ইরানের বিরুদ্ধে নেওয়া নিজের সামরিক পদক্ষেপগুলোর যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে এ মন্তব্য করেন। শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টারে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ট্রাম্প। তার এ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানের সঙ্গে যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চললেও দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর আশঙ্কা তৈরি হয়েছে।

ট্রাম্পের ভাষ্যমতে, ইরানের পারমাণবিক কর্মসূচি রুখে দেওয়ার ফলেই ইসরাইল ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। তিনি বলেন, ‘আমি যদি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দিয়ে বসতাম, তাহলে আজ ইসরাইলের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না এবং মানচিত্র থেকে দেশটি মুছে যেত।’

চলমান কূটনৈতিক আলোচনার পাশাপাশি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের আশঙ্কাও অমূলক নয়। বিশেষ করে গত বৃহস্পতিবার ট্রাম্পের দেওয়া ইঙ্গিতের পর বিষয়টি সামনে এসেছে যে, পরিস্থিতির প্রয়োজনে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা চালাতে দ্বিধা করবে না। যদিও এর পাশাপাশি সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগগুলোও এখনো চলমান রয়েছে।

শেয়ার করুন