দিল্লি বিমানবন্দরে অবতরণের ঠিক পরপরই ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে’র বহনকারী বিমানে অভিযান চালিয়েছে পুলিশ। বিমানে থাকা অবস্থাতেই তাকে আটক করা হয়। একই সময় পুলিশের হাতে আটক হয়েছেন তার সঙ্গী সৌরভ দাস ও আশুতোষ রাকাঁ। আটকের সময় অভিজিৎ দীপকেকে বিচলিত মনে হয়নি; বরং তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পুলিশকে বলেন, আমি মোটেও ভীত নই, চাইলে আমাকে গ্রেপ্তার করতে পারেন।
এ ঘটনার নিন্দা জানিয়ে সিজেপি এক বিবৃতিতে জানায়, শনিবারের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই তাদের নেতৃত্বকে আটক করা হয়েছে, যা পূর্বপরিকল্পিত। স্বাধীনভাবে চলাফেরার অধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়ে তারা আটককৃতদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে। এছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবীদের একটি মিছিল থেকেও বেশ কয়েকজনকে আটক করার খবর পাওয়া গেছে।
সূত্র: মানবজমিন








