দোহায় ইসরায়েলি হামলার এক বছর: উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সমীকরণে বড় পরিবর্তন

প্রকাশ:

গাজা যুদ্ধ বন্ধে মধ্যস্থতার অংশ হিসেবে হামাস নেতাদের বৈঠকের সময় দোহায় ইসরায়েলি বিমান হামলার আজ এক বছর পূর্ণ হলো। ইতিহাসে প্রথমবারের মতো জিসিসিভুক্ত কোনো দেশের মূল ভূখণ্ডে সরাসরি এই সামরিক আগ্রাসন চালায় তেল আবিব। এই নজিরবিহীন হামলায় পাঁচজন হামাস সদস্যের পাশাপাশি এক কাতারি নিরাপত্তাকর্মী নিহত হন।

এই একটি বছর কাতার এবং এর আশপাশের উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার কার্যকারিতা নিয়ে নতুন করে পর্যালোচনার সুযোগ তৈরি করেছে। আঞ্চলিক প্রতিরক্ষা জোট গঠন ও ভূ-রাজনৈতিক কৌশল নির্ধারণে এই ঘটনাটি একটি বড় অনুঘটক হিসেবে কাজ করছে।

শেয়ার করুন