দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জন প্রাণ হারিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের তথ্যানুযায়ী, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রামে তিনজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন। সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি মাসের শুরুর দিকেও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। এর আগে অক্টোবরেই সর্বোচ্চ ১৮১ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া সেপ্টেম্বর মাসে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং বছরের প্রথম দুই মাসে দুইজন করে রোগীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছে ১৮১ জন।
একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৬ জন রোগী। এ নিয়ে বছরজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৩৭৪ জনে পৌঁছেছে। বর্তমানে আক্রান্তদের মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫০ জন, চট্টগ্রামে ২৯৫ জন, খুলনায় ২২১ জন, বরিশালে ২১৩ জন, রাজশাহীতে ১৪৮ জন, ময়মনসিংহে ৮৩ জন, রংপুরে ৬৭ জন এবং সিলেট বিভাগে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সূত্র: যুগান্তর








