নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের নতুন দর ঘোষণা কাতারএনার্জির

প্রকাশ:

নভেম্বর ২০২৬ মাসের জন্য জ্বালানি তেলের নতুন বাজারদর ঘোষণা করেছে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা কাতারএনার্জি। সংস্থাটির ঘোষণা অনুযায়ী, চলতি মাসে প্রিমিয়াম পেট্রোল, সুপার পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন করা হয়নি, যা পূর্ববর্তী মাসের দর অনুযায়ী কার্যকর থাকবে।

নভেম্বরের জ্বালানি মূল্য

  • প্রিমিয়াম পেট্রোল (৯১): ১.৯৫ কাতারি রিয়াল (প্রতি লিটার)
  • সুপার পেট্রোল (৯৫): ২.১০ কাতারি রিয়াল (প্রতি লিটার)
  • ডিজেল: ২.০৫ কাতারি রিয়াল (প্রতি লিটার)

মাস শুরুর দিন থেকেই কাতারের প্রতিটি ফিলিং স্টেশনে নতুন এই তালিকা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যের ওঠানামার সাথে সামঞ্জস্য বজায় রেখে কাতারএনার্জি প্রতি মাসের শেষে পরবর্তী সময়ের জন্য এই মূল্য নির্ধারণ করে থাকে।

শেয়ার করুন