মধ্যপ্রাচ্যে সামুদ্রিক হামলায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘ

প্রকাশ:

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার শুরু থেকে হরমুজ প্রণালিসহ বৃহত্তর মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় মোট ১৩৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় অন্তত ২৫ জন নাবিক প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্যের বরাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে এই উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। গত ১১ নভেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্যে দেখা গেছে, যুদ্ধের পরবর্তী মাসগুলোর মধ্যে অক্টোবর মাসে বাণিজ্যিক জাহাজে হামলার হার ছিল সবচেয়ে বেশি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিসহ বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলে ১৩৪টি নিশ্চিত সামুদ্রিক ঘটনায় ২৫ জন নাবিক নিহত হয়েছেন। এতে গত ১১ নভেম্বর পর্যন্ত সংঘটিত বিভিন্ন সামুদ্রিক ঘটনার পরিসংখ্যান উল্লেখ করা হয়।

জাতিসংঘের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি এই পরিস্থিতিকে কোনোভাবেই ‘স্বাভাবিক’ হিসেবে মেনে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন। তিনি অবিলম্বে বেসামরিক জাহাজের ওপর সব ধরনের হামলা বন্ধ করে নিরাপদ নৌ-চলাচল ব্যবস্থা পুনরুদ্ধারের আহ্বান জানান। এই সংঘাতের ফলে জ্বালানি পরিবহন ও বিমা খরচ বহুগুণ বেড়ে গেছে, যা বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে।

নিরাপত্তা পরিষদের বৈঠকে বাহরাইনের প্রতিনিধি জানান, হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে প্রায় ১ হাজার ৬০০টি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২৩ হাজারেরও বেশি নাবিক মাঝসমুদ্রে আটকা পড়েছেন। এছাড়াও ইরানের বিরুদ্ধে সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবল, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার অভিযোগ তোলেন বাহরাইনের প্রতিনিধি।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সবশেষ প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের আগে তুলনায় বর্তমান সময়ে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের হার প্রায় ৬৫ শতাংশ হ্রাস পেয়েছে। এই সংকট নিরসনে আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ না নিলে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। একই সঙ্গে বৈশ্বিক খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

শেয়ার করুন