মাদারীপুরের শিবচরে এক তরুণীর (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার একটি পরিত্যক্ত ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত ওই তরুণীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাখরেরকান্দি এলাকার দারুসুন্নাহ ইসলামিয়া মাদরাসার পাশে পরিত্যক্ত জায়গায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
সূত্র: Probash Khabor








