ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কাপুরুষোচিত অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই নিন্দা জানান। রোববার (২২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, রোববার দিবাগত রাত তিনটার পর নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও আগুন ধরানোর অপচেষ্টা চালায়। তিনি অবিলম্বে এসব হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, একের পর এক এমন তাণ্ডব চালানো হচ্ছে এবং সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম উদাসীনতা ও নিষ্ক্রিয়তার কারণেই এসব ঘটনা ঘটছে। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত দিতে হবে বলেও তিনি সতর্কবার্তা দিয়েছেন। অবশ্যই অতি দ্রুত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘রোববার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। জামায়াত আমির লেখেন, একটার পর একটা পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে।
এদিকে হামলার শিকার সাদিক কায়েম নিজেই ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, রোববার ভোররাতের দিকে সন্ত্রাসীরা তার বাড়িতে কেরোসিন ঢেলে ও পেট্রোলবোমা ছুড়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে পুরো বাড়িতে আগুন ধরানোর পরিকল্পনা করেছিল, তবে আল্লাহর রহমতে এলাকাবাসীর সহায়তায় আগুন ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলা সম্ভব হয়। ফলে তার বাবা-মা বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পান।
সাদিক কায়েমের দাবি, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট শক্তির কর্মীরাই সুপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। স্থানীয় পর্যায়ে আতঙ্ক সৃষ্টির লক্ষে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। পুরো এলাকা জুড়ে এখন উদ্বেগ বিরাজ করছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সূত্র: যুগান্তর








