ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী মাহদি সাইদ আল-কাহতানি গত রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফির পক্ষ থেকে দোহায় অনুষ্ঠেয় একটি সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ ও কাতারের মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাণিজ্য ও বিনিয়োগের অব্যবহৃত ক্ষেত্রগুলোকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি কাতারের শ্রমবাজারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের কাজের পরিধি আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তিনি কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়ে বাংলাদেশের আগ্রহের ওপরও জোর দেন।
এ সময় কাতারি রাষ্ট্রদূত দেশটির অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং তাদের প্রশংসনীয় ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন। এছাড়া আলোচনায় রোহিঙ্গা সংকট প্রসঙ্গ উঠে আসে। প্রতিমন্ত্রী বহুপাক্ষিক ফোরামগুলোতে রোহিঙ্গা ইস্যুতে কাতার সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং সংকটটির টেকসই সমাধানে দেশটির কার্যকর সম্পৃক্ততা বজায় রাখার আহ্বান জানান।
সূত্র: গালফ বাংলা








