মিস ইন্টারন্যাশনালে বাংলার গামছা তুলে ধরলেন সাজরিয়া প্রমা

প্রকাশ:

বিশ্বের অন্যতম প্রাচীন সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জাপানভিত্তিক ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশন (আইসিএ) এই প্রতিযোগিতার আয়োজক। ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের লং বিচে এই আয়োজনের যাত্রা শুরু হলেও ১৯৬৮ সাল থেকে এটি প্রায় নিয়মিত জাপানেই অনুষ্ঠিত হয়ে আসছে।

প্রতিযোগিতায় বাংলার গামছা

এবারের আসরে বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন মডেল সাজরিয়া তাবাসসুম প্রমা। বৈশ্বিক এই প্রতিযোগিতার মঞ্চে আন্তর্জাতিক দর্শক ও মিডিয়ার সামনে তিনি বাংলার ঐতিহ্যবাহী গামছাকে নতুনভাবে তুলে ধরেছেন। প্রমার এই নান্দনিক উপস্থাপনার বিশেষ মুহূর্তগুলো ৮টি ছবিতে ফুটে উঠেছে।

শেয়ার করুন