মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থেকে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার এসআই রিজাউল কাজীর নেতৃত্বে উত্তর বেতকা এলাকার সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি চোরাই সুজুকি জিক্সার-এসএফ ১৫০সিসি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-২৬-৮৭৪৭) উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. কিরণ শেখ (৩১) এবং মো. মামুন (৩৪)। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে যে, তারা একটি আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ








