২০৩০ ফিফা বিশ্বকাপ: নিরাপত্তা ব্যবস্থা জোরদারে স্পেনের সাথে কাতারের নতুন চুক্তি

প্রকাশ:

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও নিখুঁত ও সুদৃঢ় করার লক্ষ্যে স্পেনের সাথে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কাতার। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আসন্ন বৈশ্বিক এই ফুটবল আসরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দুই দেশের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং উন্নত প্রযুক্তির যৌথ ব্যবহার নিশ্চিত করা।

স্পেন সফররত কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লখুইয়া’-র কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি দেশটির রাজধানী মাদ্রিদে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাসকা গোমেজের সাথে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নিরাপত্তা ও আইনশৃঙ্খলা খাতের বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও দুই মন্ত্রী মতবিনিময় করেন।

বৈঠক শেষে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যৌথভাবে একটি সমঝোতা স্মারক বা ‘লেটার অব ইনটেন্ট’ স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের নিরাপত্তা ব্যবস্থাপনায় প্রযুক্তিগত ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধির পথ প্রশস্ত হলো।

শেয়ার করুন