দিনাজপুরের বোচাগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর তরমুজ চাষে বাজিমাত

প্রকাশ:

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রণগাঁও ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা মিনহাজ উদ্দিন (২২) পড়াশোনার পাশাপাশি কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় অধ্যয়নরত এই তরুণ ২০২৫ সালে চণ্ডীপুর দাখিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। শখের বসে মাত্র দুই প্যাকেট বীজ দিয়ে শুরু করা তার এই চাষাবাদ এখন বাণিজ্যিক রূপ নিয়েছে।

নিজের অর্থায়নে মালচিং পদ্ধতিতে ৫০ শতক জমিতে আধুনিক মাচা তৈরি করে দুই জাতের তরমুজ চাষ করেছেন মিনহাজ। এর মধ্যে ‘সূর্য ডিম’ নামের হলুদ রঙের তরমুজটি তিনি নিজ উদ্যোগে বীজ সংগ্রহ করে চাষ করেছেন। পাশাপাশি ‘মার্সেলো’ জাতের কালো তরমুজ চাষ করছেন কৃষি অফিসের সরকারি একক ফল বাগান প্রদর্শনীর আওতায়। জমি লিজসহ এই পুরো প্রক্রিয়ায় তার খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা।

ফসল সংগ্রহের শেষ পর্যায়ে থাকা এই তরমুজ বর্তমানে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলন ও বর্তমান বাজারদর বিবেচনায় তিনি প্রায় তিন লাখ টাকার তরমুজ বিক্রির প্রত্যাশা করছেন। মিনহাজ জানান, পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে যুক্ত হয়ে তিনি স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এবং বেকার তরুণদের চাকরির পেছনে না ছুটে কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান জানাচ্ছেন।

মিনহাজের এই উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা জানান, ২০২৫-২৬ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তাকে প্রয়োজনীয় বীজ, সার ও কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা মাহবুব আলম নিয়মিত তাকে পরামর্শ দিয়ে সহায়তা করেছেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ‘রণগাঁও টেকসই কৃষি উন্নয়ন কৃষক গ্রুপ’-এর মাধ্যমে সরকারি একক ফল বাগান প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষিত তরুণরা আধুনিক প্রযুক্তি ও কৃষি বিভাগের পরামর্শ কাজে লাগালে কৃষিতে যে বড় ধরনের সম্ভাবনা রয়েছে, মিনহাজের সাফল্য তারই প্রমাণ। তার এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে তরুণদের কৃষিতে আগ্রহী করে তুলছে এবং উদ্যোক্তা হওয়ার নতুন পথ দেখাচ্ছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: প্রথমবার ভালো ফলন পাওয়ার পর কৃষির প্রতি তার আগ্রহ আরও বাড়ে। প্রতিবেদনে যোগ করা তথ্য: কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে এবার বড় পরিসরে তরমুজ চাষের উদ্যোগ নেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: সবকিছু ঠিক থাকলে প্রায় তিন লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারব বলে আশা করছি।’। প্রতিবেদনে যোগ করা তথ্য: যারা লেখাপড়া করে ঘুরে বেড়াচ্ছেন, তারা কৃষি অফিসে যোগাযোগ করে আমার মতো উদ্যোক্তা হতে পারেন।

শেয়ার করুন