ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল ও এক্স-হ্যান্ডেলে এক বার্তার মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জানান। তারেক রহমান তার বার্তায় ভারতের জনগণের প্রতি মোদির সেবাকার্যের প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
তারেক রহমানের এই শুভেচ্ছা বার্তার জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিজের ভেরিফায়েড এক্স-একাউন্টে মোদি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সদয় কথাগুলোর আমি গভীরভাবে প্রশংসা করি।’
সূত্র: মানবজমিন








