রূপপুরের পথে ইউরেনিয়ামের প্রথম চালান

প্রকাশ:

কড়া নিরাপত্তা ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভিমুখে যাত্রা শুরু করেছে ইউরেনিয়ামবাহী বিশেষ গাড়িবহর। শনিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে তিনটি লরিতে করে এই জ্বালানির প্রথম চালানটি রূপপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আমদানিকৃত এই জ্বালানি বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে। পরবর্তীতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে এই চালান হস্তান্তর করা হয়। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আরও ৯টি ফ্লাইটে ধাপে ধাপে রূপপুরের প্রথম ইউনিটের জন্য ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল দেশে পৌঁছাবে।

শেয়ার করুন