ভোলার দৌলতখান উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ধৃত ব্যক্তির কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন এবং একটি নিষিদ্ধ রুপালি রঙের সুইজগিয়ার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রাজিব মাঝি (৩১)। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের মৃত শাহজাহান মাঝির ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন রাজিব মাঝি (৩১)।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে চরপাতা ভবনসংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়। পরদিন শনিবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ








