হলি ক্রস বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশ:

হলি ক্রস বালিকা উচ্চবিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের দিবা শাখায় নবম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে বিদ্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ভর্তির আবেদন ফরম ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ অক্টোবর ও আগামী ০১ নভেম্বর ২০২৬, সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে বিদ্যালয় থেকে সংগ্রহ করা যাবে। হলি ক্রস স্কুলে ২০২৭ সালে প্রথম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি, ফরমের মূল্যসহ যা যা জানা প্রয়োজন।

আবেদন ফরম সংগ্রহ ও নিয়মাবলি

  • ফরম সংগ্রহের সময়: ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত।
  • সময়সীমা: প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
  • ফরমের মূল্য: ৩০০ টাকা (অফেরতযোগ্য)।
  • নির্দেশনা: অভিভাবককে সশরীরে ফরম সংগ্রহ করতে হবে এবং ফরমটি শিক্ষার্থীর নিজ হাতে পূরণ করা বাধ্যতামূলক। ফরম সংগ্রহের সময় সঠিক মূল্য প্রদানের অনুরোধ করা হয়েছে, কোনো ভাংতি সুবিধা থাকবে না।

শিক্ষার্থীর যোগ্যতা ও বাছাই পরীক্ষা

  • বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখে শিক্ষার্থীর বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে হতে হবে।
  • শিক্ষাগত ভিত্তি: ২০২৬ সালের অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকের বিষয়বস্তু সম্পর্কে গভীর ধারণা থাকতে হবে।
  • বাছাই পরীক্ষার তারিখ: ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার।
  • পরীক্ষার সময়: দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত (দুপুর ১২টা ৩০ মিনিটে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে)।
  • পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়।

আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র

  • শিক্ষার্থীর বর্তমান বিদ্যালয়ের স্কুল ড্রেস পরা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • জন্মনিবন্ধন সনদের ডিজিটাল রঙিন কপি।
  • খ্রিষ্টান ধর্মাবলম্বী প্রার্থীদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের পাশাপাশি বাপ্তিস্ম সার্টিফিকেটের মূল কপি।
  • পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি (একই পৃষ্ঠায়)।
  • চলতি বছরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া প্রত্যয়নপত্র।

ভর্তিসংক্রান্ত অন্যান্য তথ্য

  1. ভর্তি পরীক্ষার ফলাফল বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
  2. ভর্তি প্রক্রিয়ার যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  3. আবেদনকারী ও অভিভাবকেরা বিদ্যালয়ের যাবতীয় নিয়মকানুন মেনে চলতে সম্মত বলে বিবেচিত হবেন।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে।

গুরুত্বপূর্ণ তথ্য

  • নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবে।
  • জরুরি তথ্য জেনে রাখুন।
  • শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে নার্সারিতে ছাত্রী ভর্তি, আবেদন শেষ ১৫ নভেম্বর।
  • পুরণ করা ফরমের সঙ্গে নিচের কাগজপত্র জমা দিতে হবে।
  • আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, ২০২৭–এর সিলেবাস প্রকাশ।
শেয়ার করুন