বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় অর্ণব বর্তমানে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব ধেয়ে যাচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে।
ঝড়টি বুধবার দুপুরে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে। বর্তমানে এটি আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে ৫৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং বিশাখাপত্তনম থেকে ৬৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থান করছে। এছাড়া কাকিনাড়া থেকে এর দূরত্ব ৭৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, মছিলিপত্তনম থেকে ৮৩০ কিলোমিটার পূর্ব এবং বাপাতলা থেকে ৯১০ কিলোমিটার পূর্ব দিকে রয়েছে।
আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, সোমবার মধ্যরাতের মধ্যেই অর্ণব তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং মঙ্গলবার এটি আরও শক্তি সঞ্চয় করে অতি তীব্র আকার ধারণ করবে। এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার থাকতে পারে, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আঘাত হানার সময় ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটারেও।
বর্তমানে সমুদ্র উত্তাল থাকায় বঙ্গোপসাগরের সংশ্লিষ্ট এলাকায় ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে। উপকূলের দিকে যত এগিয়ে আসবে, এর তীব্রতা তত বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ








