সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পর্যটক ও স্থানীয়দের জন্য আসতে চলেছে এক অভাবনীয় অভিজ্ঞতা। দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ ২০২৬ সাল শেষ হওয়ার আগেই বিশ্বের প্রথম এবং দীর্ঘতম ২৪ ক্যারেট খাঁটি সোনা দিয়ে তৈরি হাঁটার পথ বা ‘গোল্ড ওয়াকওয়ে’ চালু করার ঘোষণা দিয়েছে। আগামী দুই মাসের মধ্যেই এই দর্শনীয় স্থাপনাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দর্শনার্থীরা শিগগিরই ২৪ ক্যারেট খাঁটি সোনা দিয়ে তৈরি একটি পথে হাঁটার অনুভূতি উপভোগ করতে পারবেন। ফলে স্থানীয় বাসিন্দা ও দুবাইয়ে আসা পর্যটকরা সব সময় এই অনন্য সৃষ্টি স্বচক্ষে দেখতে পারবেন। দুবাইয়ে সোনার পথে হাঁটবে মানুষ, তাও আবার ২৪ ক্যারেটের।
দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের কমার্শিয়াল সিনিয়র ডিরেক্টর রাশিদ আল হারমুদি জানান, এই গোল্ড ওয়াকওয়ে পর্যটন এবং স্বর্ণ ব্যবসার বৈশ্বিক কেন্দ্র হিসেবে দুবাইয়ের মর্যাদাকে আরও উঁচুতে নিয়ে যাবে। তার মতে, এটি কেবল একটি হাঁটার পথ নয়, বরং দুবাইয়ের সোনালী ঐতিহ্যের একটি অনন্য প্রতীক হয়ে থাকবে।
এর পাশাপাশি এলাকাটির বাণিজ্যিক সম্প্রসারণও দ্রুত গতিতে চলছে। ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত গোল্ড ডিস্ট্রিক্টে পাইকারি স্বর্ণ ব্যবসার অফিসের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। সেই সাথে সোনা, জুয়েলারি, মূল্যবান পাথর ও লাক্সারি ঘড়ির খুচরা দোকানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ। নতুন করে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এই এলাকাকে কেন্দ্র হিসেবে বেছে নেওয়ায় আগামী বছরে আরও ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ব্যবসা স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। কার্যালয় ও দোকানের নতুন স্পেস যুক্ত হওয়ায় আগামী বছর ব্যবসাপ্রতিষ্ঠান স্থানান্তরের হার আরও ১০ থেকে ২০ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। নতুন নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান এই এলাকাটিকে তাদের কেন্দ্র হিসেবে বেছে নেওয়ায় অবকাঠামোগত প্রসারের কাজ অব্যাহত রয়েছে। ওমানে ১৫ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক।
বাণিজ্যিক প্রসারের অংশ হিসেবে এখানে একটি বিশাল এক্সিবিশন স্পেস তৈরির কাজও এগিয়ে চলছে, যার লক্ষ্য মধ্যপ্রাচ্যের বৃহত্তম সোনা ও অলঙ্কার প্রদর্শনীর আয়োজন করা।
সোনার ওয়াকওয়ে নির্মাণের ঘোষণার পাশাপাশি সম্প্রতি দুবাইয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী এক জোড়া সোনার কানের দুল উন্মোচন করা হয়েছে। ১৬.৫১৪ কেজি ওজনের এই দুল জোড়া ২২ ক্যারেটের সোনা দিয়ে তৈরি। ঐতিহ্যবাহী ‘ঝুমকা’ নকশায় তৈরি এই শিল্পকর্মটির নাম দেওয়া হয়েছে ‘ময়ূরা সহস্র’। এটি ভারতীয় সংস্কৃতিতে অভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচিত ময়ূরের আদলে গড়া হয়েছে। জয় অলুক্কাস জুয়েলারি নির্মিত এই ২২ ক্যারেটের হস্তশিল্পের দুল জোড়া ঐতিহ্যবাহী ‘ঝুমকা’ নকশায় তৈরি। ‘ময়ূরা সহস্র’ (A Thousand Peacocks) নামের এই দুল জোড়ায় ভারতীয় সংস্কৃতিতে রূপ, সৌন্দর্য ও অভিজাতের প্রতীক ময়ূরকে তুলে ধরা হয়েছে। ইরানে হামলার নির্দেশ নেতানিয়াহুর, প্রত্যাখান করলেন ইসরায়েলি সেনাপ্রধান। রিয়াদ বিমানবন্দর চালুর দিনে ফের হামলা হুথিদের। ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প।
শনিবার (২৪ অক্টোবর) দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের জয় অলুক্কাস শোরুমে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি আনুষ্ঠানিকভাবে দুল জোড়াটি উন্মোচন করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ অনুষ্ঠানেই এর সনদপত্র তুলে দেয়। এটি আগের রেকর্ডধারীর চেয়ে প্রায় পাঁচগুণ বেশি ভারী। অনুষ্ঠানে উপস্থিতিতেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি ড. জয় অলুক্কাস ও জন পল অলুক্কাসের হাতে দুটি রেকর্ডের সনদপত্র তুলে দেন। দুটি দেশ থেকে ৬ কার্গো এলএনজি কিনবে সরকার।
জয় অলুক্কাস গ্রুপের চেয়ারম্যান জয় অলুক্কাস জানান, এই দুল জোড়া বিক্রির জন্য নয়, বরং দুবাইয়ে একটি শিল্পকর্ম হিসেবে স্থায়ীভাবে প্রদর্শন করা হবে। ফলে পর্যটকরা সবসময় এই বিস্ময়কর কারুকার্য দেখার সুযোগ পাবেন।
দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের এই বহুমুখী উন্নয়ন প্রকল্পগুলো শহরটির অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করেছে। পর্যটকদের আকর্ষণ করার পাশাপাশি বিশ্বজুড়ে স্বর্ণ ও জুয়েলারি খাতের বিনিয়োগকারীদের জন্য দুবাই এখন এক প্রধান গন্তব্য।
সূত্র: Probash Khabor








