টানা তৃতীয়বার কোপা ট্রফি জয় করলেন লামিন ইয়ামাল

প্রকাশ:

মৌসুমজুড়ে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল আবারও বর্ষসেরা উদীয়মান ফুটবলারের স্বীকৃতি পেলেন। সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত বর্ণিল এক অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয় মর্যাদাপূর্ণ ‘কোপা ট্রফি’। এই নিয়ে টানা তিনবার এই পুরস্কার জিতে অনন্য রেকর্ড গড়লেন ১৯ বছর বয়সি এই স্প্যানিশ তারকা। ২০১৮ সালে প্রবর্তিত এই ট্রফিটি এখন পর্যন্ত ইয়ামাল ছাড়া আর কেউ একাধিকবার জেতার কৃতিত্ব দেখাতে পারেননি। সোমবার (২৬ অক্টোবর) রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে জমকালো অনুষ্ঠানে ইয়ামালের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। ২০১৮ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। সেই পুরস্কার তিনি পাবেন কিনা- তা সময়ই বলে দেবে।

পরিসংখ্যান বলছে, গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে মোট ৫৭টি ম্যাচে মাঠে নেমে ইয়ামাল ২৫টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ২০টি গোল করিয়েছেন। বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখার পাশাপাশি স্পেনের হয়েও তিনি ছিলেন দুর্দান্ত। মাঠের নৈপুণ্যে বর্তমানে তিনি ব্যালন ডি’অর বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকাতেও নিজের অবস্থান ধরে রেখেছেন। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫৭ ম্যাচে ২৫টি গোল ও ২০টি অ্যাসিস্ট করেন ১৯ বছর বয়সি ইয়ামাল।

পুরস্কার গ্রহণের মঞ্চে আবেগপ্রবণ ইয়ামাল বলেন, এই ট্রফিটি তৃতীয়বারের মতো হাতে পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমার ক্লাব ও জাতীয় দলের কাছে আমি কৃতজ্ঞ। তবে নিজের সতীর্থ পাউ কুবার্সির কথা আলাদাভাবে উল্লেখ করে ইয়ামাল বলেন, আমি মনে করি এই পুরস্কারটির প্রকৃত দাবিদার কুবার্সি। সে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে উচ্চমানের ফুটবল উপহার দিচ্ছে, তাই আমার ভালো লাগত যদি সে এই সম্মাননাটি পেত। পুরস্কার গ্রহণের পর ইয়ামাল বলেন, ‘এখানে উপস্থিত থাকতে পারা এবং এই পুরস্কার গ্রহণ করতে পারা সম্মানের।

উল্লেখ্য, একই অনুষ্ঠানে নারী বিভাগে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার ভিকি লোপেস। ইয়ামাল ও ভিকি—উভয়ই বার্সেলোনার একাডেমির পণ, যারা বর্তমানে বিশ্বফুটবলে নিজেদের আলো ছড়াচ্ছেন।

শেয়ার করুন