বরিশালে ভাড়া বাসায় বৃদ্ধার মৃত্যু, স্বজনদের নিয়ে রহস্য

প্রকাশ:

বরিশালের বাবুগঞ্জের নতুন হাট এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাহমিনা বেগম (৬৫) নামের এক নারীর পচন ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার (২৫ অক্টোবর) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, মৃত্যুর এক থেকে দুইদিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে।

নিহত তাহমিনা বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের বাসিন্দা মৃত কদম আলী হাওলাদারের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে স্বামীকে হারানোর পর চার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তাহমিনা সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। সন্তানদের ভবিষ্যৎ গড়তে স্বামীর বসতঘর বিক্রি করে সৌদি আরবে পাড়ি জমান তিনি।

দীর্ঘ ১০ বছর প্রবাসে হাড়ভাঙা খাটুনির মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে তিনি সন্তানদের প্রতিষ্ঠিত করেছেন।

বর্তমানে তার বড় ছেলে সুমন ঢাকার উত্তরায় ছয়তলা ভবনের মালিক এবং বৈদ্যুতিক বোর্ড তৈরির কারখানার মালিক। এছাড়া ছোট ছেলে আওলাদ ঢাকায় কর্মরত এবং দুই মেয়ে হীরা ও মুক্তার বিয়ে সম্পন্ন হয়েছে।

বাসার মালিক আব্দুল বারেক জানান, প্রায় তিন মাস আগে তাহমিনার বড় ভাই রমিজ উদ্দিন তাকে এই বাসায় ভাড়া দিয়েছিলেন। তাহমিনার শারীরিক অবস্থা আগে থেকেই ভালো ছিল না। তিনি প্রায়ই অসুস্থতায় ভুগতেন এবং মাঝেমধ্যে স্থানীয় বাজারের দোকানে ঘোরাফেরা করতেন। বাসার মালিকের ভাষ্যমতে, শনিবার বিকেল থেকেই বাসা থেকে দুর্গন্ধ আসছিল। তিনি ভেবেছিলেন হয়তো পাশের কোনো কক্ষে ইঁদুর মরে পড়ে আছে। পরে রোববার সকালে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তাহমিনার কক্ষটি সন্দেহজনক মনে হলে তার বড় ভাইকে খবর দেওয়া হয়। ঠাকুরগাঁওয়ে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-ডগ ইউনিট দিয়ে নজরদারি। বিমানবন্দরে তিন কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক। মাদরাসায় শারীরিক শাস্তি বা অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আজহারী।

বড় ভাই বাসায় এসে কক্ষের দরজা কিছুটা খোলা অবস্থায় বোনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। প্রতিবেশী শাহানা বেগমের দেওয়া তথ্যমতে, তাহমিনা অতীতে কয়েকবার স্ট্রোক করেছেন এবং ডায়াবেটিস ও হৃদ্‌রোগে ভুগছিলেন। শেষ জীবনে সন্তানদের কাছ থেকে দূরে একা এই ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বিপাকে পড়তে পারে যেসব এলাকার মানুষ।

ঘটনার পর বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। বহিরাগতদের অবিলম্বে ঠাকুরগাঁও ছাড়ার নির্দেশ ইসির।

এদিকে, মরদেহের অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, মরদেহ উদ্ধারের পরপরই পরিবারের সদস্যরা পুলিশকে ময়নাতদন্তে পাঠাতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। এছাড়া উপস্থিত গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগও উঠেছে। এ ঘটনায় নিহত তাহমিনার কোনো সন্তানই এখন পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। ‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন?’। সেন্টমার্টিন ভ্রমণে রাতে থাকা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত। ‘স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার।

শেয়ার করুন