জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

প্রকাশ:

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে টোকিওতে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে টোকিওতে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-তে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান জাপানি প্রধানমন্ত্রী। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে আয়োজিত এই শীর্ষ বৈঠকের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এই আনুষ্ঠানিকতার সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১ টায় টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে এসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানের পর সফরসঙ্গীদের সাথে জাপানের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

গার্ড অব অনার প্রদানের সময় দুই প্রধানমন্ত্রী পাশাপাশি অবস্থান করেন। অভ্যর্থনা পর্বের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং এরপর দুই রাষ্ট্রপ্রধান একান্ত বৈঠকে মিলিত হন। দুপুরে এই বৈঠকের ফলাফল নিয়ে উভয় নেতার যৌথ ব্রিফিং করার কথা রয়েছে। একইসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে দুই নেতা শুভেচ্ছা বক্তব্য রাখবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদলে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। এ ছাড়া প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী ও সচিব পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারাও অন্তর্ভুক্ত রয়েছেন। দুপুর ১২টা ১৫ মিনিটে আলোচনার ফলাফল নিয়ে দুই নেতা যৌথ ব্রিফিং করবেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দুপুর ১২টা ৩০ মিনিটে কানতেইতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় বিদেশ সফর। এর আগে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেছেন এবং গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনেও অংশ নিয়েছেন। বর্তমান জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং জাপানের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। রুমন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী ও আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

এর আগে সোমবার টোকিও পৌঁছানোর পর সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এর মধ্যে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে তার আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়। তারো আসোর সঙ্গে আলোচনায় ২০০৬ সালে তাদের পূর্বের সাক্ষাতের বিষয়টি স্মরণ করেন এবং দুই দেশের সম্পর্ক জোরদারে তার অবদানের কথা তুলে ধরে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে।

মারুবেনি করপোরেশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বাংলাদেশের ইপিএ বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং উন্নত উৎপাদনশিল্পে জাপানি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড বা কাফকো-এর আধুনিকায়ন এবং দেশে দ্বিতীয় একটি সার কারখানা স্থাপনের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে।

জাইকার প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে বৈঠকে অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পগুলোতে জাপানের চলমান সহায়তা ত্বরান্বিত করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে বাংলাদেশ-জাপান দক্ষতা অংশীদারত্ব গড়ে তোলা, উদ্ভাবনী নগরী ও প্রযুক্তি গ্রাম প্রতিষ্ঠার প্রস্তাবও এই আলোচনায় উঠে এসেছে। এছাড়া কৃষির আধুনিকায়ন ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং হালকা প্রকৌশলশিল্পে জাপানের বিনিয়োগের বিষয়ে উভয়পক্ষ ইতিবাচক আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন