জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী বছরের ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। পরীক্ষা কার্যক্রম চলবে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্রবার ও শনিবার বাদে সপ্তাহের অন্য দিনগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষার কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরেই রাখা হবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও, সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এবার ক্যাম্পাসেই পরীক্ষা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা ভর্তি পরীক্ষার সময়সূচির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভর্তি পরীক্ষার সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনার বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, পরবর্তী সভায় এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য জানিয়েছেন, গত বছরের ভর্তি পরীক্ষায় এক কোটি টাকারও বেশি ঘাটতি ছিল। বর্তমান পরিস্থিতিতে পরীক্ষার আনুষঙ্গিক খরচ আরও বৃদ্ধি পাওয়ায় ঘাটতি সমন্বয়ের লক্ষ্যে ভর্তি পরীক্ষার ফি বাড়ানোর প্রস্তাব এসেছে। সার্বিক ব্যয় বিবেচনা করে ফি পুনর্নির্ধারণের পরিকল্পনা করা হচ্ছে। প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা। কোটি টাকার ফেলোশিপ-বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেলেন আশফাকুর রহমান। তাই অন্যান্য খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ফি বৃদ্ধি করার প্রস্তাব এসেছে।’।
শিক্ষাবর্ষের ইউনিট কাঠামোর বিষয়ে জানানো হয়েছে, এ বছর ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস গত বছরের মতোই অপরিবর্তিত থাকবে। তবে প্রশাসনিক ও একাডেমিক পরিবর্তনের অংশ হিসেবে আইন বিভাগকে এবার সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত প্রস্তুতির জন্য প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো








