মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংকট ও বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশের অর্থনীতির চালিকাশক্তি রেমিট্যান্স প্রবাহের গতি বজায় রয়েছে।
সদ্য সমাপ্ত অক্টোবর মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিরা ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার বা ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
ডলারের বিনিময় হার ১২৩ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। তথ্য অনুযায়ী, আগের মাস সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। সেই হিসেবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে আয় বেড়েছে প্রায় ১০ কোটি ৭৬ লাখ ডলার। এছাড়া গত বছরের একই সময়ের চেয়েছে প্রায় ১০ কোটি ৭৬ লাখ ডলার বেশি এসেছে এখন পর্যন্ত। বারে তাহসিফের সঙ্গী সেই তরুণীর ৪ দিনের রিমান্ড।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার এবং আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। উল্লেখ্য, অক্টোবর নিয়ে টানা চার মাস এবং গত পাঁচ মাস যাবত মাসিক রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলারের নিচে রয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত টানা ছয় মাস রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলারের ওপরে ছিল।
ব্যাংকভিত্তিক রেমিট্যান্সের চিত্র
- সরকারি ব্যাংক: ৫০ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ডলার।
- বিশেষায়িত ব্যাংক (কৃষি ব্যাংকসহ): ২৩ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার।
- বেসরকারি ব্যাংক: ২১২ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার।
- বিদেশি ব্যাংক: ৪৯ লাখ ১০ হাজার ডলার।
এদিকে, অক্টোবর মাসে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
উল্লেখ্য, গত ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। তার আগের অর্থবছরে (২০২৪-২৫) মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
গুরুত্বপূর্ণ তথ্য
- পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন করেছে মন্ত্রণালয়।
- গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন।
- ইন্টেরিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী।
- শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর।
- অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা।
- ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন মোজতবা খামেনি।
- সৌদি আরবে হঠাৎ ‘রেড অ্যালার্ট’ জারি।
সূত্র: Probash Khabor








