মুসল্লিদের সাথে শরিক হবেন আমীর: কাতারজুড়ে অনুষ্ঠিত হবে সালাতুল ইস্তিস্কার নামাজ

প্রকাশ:

রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণে আল্লাহর রহমতের বৃষ্টি ও কল্যাণের কামনায় কাতারে বিশেষ নামাজ ‘সালাতুল ইস্তিস্কা’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। এই বিশেষ প্রার্থনার অংশ হিসেবে দেশজুড়ে মুসল্লিদের সাথে শামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী।

আগামীকাল বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ (২৫ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি) সকালে এই ইবাদত অনুষ্ঠিত হবে। আমীরি দেওয়ান জানিয়েছে যে, আমীর নিজে লুসাইল ঈদগাহে উপস্থিত হয়ে সাধারণ মুসল্লিদের সাথে এই সালাতে অংশ নেবেন।

ইস্তিস্কা নামাজ সংক্রান্ত তথ্যাবলি

  • সময়সূচি: বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬, সকাল ঠিক ৫:৫৯ মিনিটে সারা দেশের নির্ধারিত মসজিদ ও ঈদগাহগুলোতে নামাজ অনুষ্ঠিত হবে।
  • প্রস্তুতি ও নিয়মাবলী: অংশগ্রহণের পূর্বে তওবা করা, পাপ কাজ থেকে বিরত থাকা, দান-সদকা করা এবং বিনম্র হৃদয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার মানসিকতা নিয়ে হাজির হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
  • ধর্মীয় নির্দেশনা: আওকাফ ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয় নাগরিক ও প্রবাসীদের সুন্নাহ অনুসরণে সর্বসম্মতিক্রমে এই বিশেষ নামাজে শরিক হওয়ার অনুরোধ জানিয়েছে।

ইসলামি শরিয়তে ‘ইস্তিসকা’ অর্থ বৃষ্টি প্রার্থনা।

অনাবৃষ্টির সময়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এবং দুআ-মুনাজাতের মাধ্যমে রহমতের বৃষ্টি কামনা করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। নবী করিম (সা. ও তাঁর সাহাবীগণ অনাবৃষ্টির সময় কায়মনোবাক্যে আল্লাহর কাছে ইস্তিগফার ও প্রার্থনার মাধ্যমে এই সুন্নাহ পালন করতেন। কখনো তাঁরা সমবেতভাবে সালাত আদায় করতেন, আবার কখনো কেবল দুআ ও ইস্তিগফারের মাধ্যমে বৃষ্টির জন্য রোনাজারি করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা-তাবেয়ীন অনাবৃষ্টি দেখা দিলে ইস্তিগফার ও আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দুআর প্রতি সর্বাধিক গুরুত্ব দিতেন।

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও কাতারে জাতীয়ভাবে এই বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়েছে। দেশজুড়ে নির্ধারিত কেন্দ্রগুলোতে হাজারো মুসল্লি অনাবৃষ্টি নিরসনে ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে সমবেত হবেন।

  • ইস্তিস্কা নামাজের তাৎপর্য।
শেয়ার করুন