সিরিয়ার সাথে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা চুক্তি করল সৌদি আরব

প্রকাশ:

সৌদি আরব এবং সিরিয়ার মধ্যে সামরিক ও প্রতিরক্ষা খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বেড়ে যাওয়ায় নিজেদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে রিয়াদ এ উদ্যোগ নেয়। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা রিয়াদ সফরকালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এক মাসের মধ্যে এটি তাদের দ্বিতীয় দফা বৈঠক।

উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়টি চুক্তির মূল ভিত্তি হলেও এর বিস্তারিত রূপরেখা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, আঞ্চলিক অস্থিরতা মোকাবিলায় এবং হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে দুই দেশ একে অপরের অভিজ্ঞতা কাজে লাগাবে। এর আগে সিরিয়ার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, দুই দেশের সামরিক সম্পর্ক সরকারি সমঝোতার ভিত্তিতেই পরিচালিত হবে। বৈঠকেই উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সামরিক সহযোগিতার এই চুক্তিতে সই হয়। এর আগে সিরীয় এক কূটনীতিক জানিয়েছিলেন, দুই দেশের যেকোনো সামরিক কিংবা অভিজ্ঞতা বিনিময় সরকারি চুক্তির মাধ্যমেই সম্পন্ন হবে। তবে ধারণা করা হচ্ছে, হুথি বিরোধী এই যুদ্ধের প্রেক্ষাপটে সিরিয়া সৌদি আরবকে কী ধরনের সাহায্য করতে পারে, চুক্তিটির মাধ্যমে সেই ভিত্তি তৈরি হলো।

সামরিক চুক্তির পাশাপাশি সিরিয়ার অভ্যন্তরীণ অবকাঠামো ও অর্থনৈতিক পুনর্গঠনের জন্য সৌদি আরব ৪০ কোটি ডলার ঋণ সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪ সালের শেষের দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকেই যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে ঘুরে দাঁড়াতে এবং আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় অবস্থান তৈরি করতে রিয়াদ ধারাবাহিকভাবে সমর্থন ও সহায়তা দিয়ে আসছে।

শেয়ার করুন