রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেক্টরের পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী ‘আদিবাসী খাদ্য ও শস্যমেলা ২০২৬’। পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা এবং তাদের ঐতিহ্যবাহী খাবার ও জুমে উৎপাদিত শস্যের সঙ্গে নগরবাসীকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে পঞ্চমবারের মতো এই মেলার আয়োজন করা হয়। চলুন, ৮ ছবিতে দেখে নিই সেই আয়োজন।
গত ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত এই মেলায় চাকমা, মারমা, মণিপুরি, গারো, সাঁওতাল ও রাখাইনসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করেন। উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ ও আদিবাসী সুহৃদদের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় মোট ৩৫টি স্টল স্থান পেয়েছিল।
সূত্র: প্রথম আলো








