তিন দিনেই রেকর্ড গড়ে শীর্ষে দ্য রিম্যারিড এমপ্রেস

প্রকাশ:

দক্ষিণ কোরিয়ার ফ্যান্টাসি-রোমান্টিক ঘরানার সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’ মুক্তির শুরুতেই বাজিমাত করেছে। ডিজনি প্লাস ও হুলু প্ল্যাটফর্মে উন্মুক্ত হওয়ার পর মাত্র তিন দিনের ব্যবধানে এটি দর্শকসংখ্যার নতুন রেকর্ড গড়েছে। উভয় প্ল্যাটফর্মের নিজস্ব অরিজিনাল কনটেন্টের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ দর্শক পাওয়া সিরিজের খেতাবও পেয়েছে এই নাটকটি। ৩ নভেম্বর সিরিজটি মুক্তি পাওয়ার কথা থাকলেও ভক্তদের প্রবল আগ্রহের প্রেক্ষিতে তা একদিন আগেই দর্শকদের সামনে উন্মুক্ত করা হয়। ভ্যারাইটির তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, চিলি, ফ্রান্স, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ মোট ৫০টিরও বেশি দেশের বাজারে কোরিয়ান সিরিজের তালিকায় এটি শীর্ষস্থান দখল করেছে। সিরিজটি মুক্তির কথা ছিল ৪ নভেম্বর।

ন্যাভার ওয়েবটুনের জনপ্রিয় কমিক সিরিজ অবলম্বনে নির্মিত এই নাটকের কাহিনি গড়ে উঠেছে পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়ে এবং সম্রাট সোভিয়েশুর বৈবাহিক জটিলতাকে কেন্দ্র করে। দীর্ঘদিনের সম্পর্কে চিড় ধরার মূল কারণ হিসেবে উঠে আসে এক পালিয়ে আসা দাসীর প্রতি সম্রাটের অনুরাগ। নাভিয়ে নিজের আত্মসম্মান রক্ষায় বিচ্ছেদের শর্ত হিসেবে পশ্চিম রাজ্যের যুবরাজ হেইনরিকে বিয়ের সিদ্ধান্ত নেন। এই নাটকীয় সিদ্ধান্ত দুই সাম্রাজ্যের রাজনৈতিক ও ব্যক্তিগত সমীকরণকে জটিল করে তোলে, যেখানে নাভিয়ে তার হারানো ক্ষমতা ও মর্যাদা ফিরে পাওয়ার লড়াইয়ে নামেন। একসময় তাদের সম্পর্কে তৈরি হয় দূরত্ব।

সিরিজে সম্রাজ্ঞী নাভিয়ে চরিত্রে অভিনয় করেছেন শিন মিন আ। সম্রাট সোভিয়েশুর ভূমিকায় জু জি হুন, যুবরাজ হেইনরি চরিত্রে লি জং সুক এবং রাশতা চরিত্রে লি সে ইয়ং দর্শকদের নজর কেড়েছেন। সিরিজটি পরিচালনা করেছেন চো সু ওন, আর চিত্রনাট্য লিখেছেন ইয়েও জিনা ও হিউন চুংইওল। নির্মাণের আগে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিরিজটির প্রিভিউ প্রদর্শনীতে সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার ঘটনা থেকেই এর জনপ্রিয়তা আঁচ করা গিয়েছিল। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে এর ট্রেলার প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে ১ কোটি ৩০ লাখবার দেখা হয়েছে। মূল ওয়েবটুনটির জনপ্রিয়তাও আকাশচুম্বী, যা এখন পর্যন্ত প্রায় ৩০০ কোটিবার পঠিত হয়েছে। অন্যদিকে সিরিজটির প্রচারণামূলক ট্রেলার ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগযোগমাধ্যম মিলিয়ে মাত্র ৪৮ ঘণ্টায় ১ কোটি ৩০ লাখবার দেখা হয়।

বর্তমানে সিরিজটির চারটি পর্ব দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর সম্প্রচার পরিকল্পনা অনুযায়ী, আগামী ১১ নভেম্বর থেকে প্রতি বুধবার দুটি করে নতুন পর্ব নিয়মিত প্রচারিত হবে। ২৫ নভেম্বর চূড়ান্ত পর্বের প্রচারের মাধ্যমে সিরিজটির সমাপ্তি ঘটবে। এদিকে অ্যাপেক্সসহ অন্যান্য প্ল্যাটফর্মের কনটেন্টের দর্শক চাহিদাও বাড়ছে, যার ধারাবাহিকতায় ১০ দিনে ৮ কোটি ভিউ অর্জনের মতো ঘটনা বিনোদন অঙ্গনকে চমকে দিয়েছে।

শেয়ার করুন