ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ঘোষণা করেছেন যে, হরমুজ প্রণালির বিদ্যমান পরিস্থিতি কখনোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না। আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করছেন গালিবাফ। গতকাল বুধবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। ইরান যুদ্ধের খরচ মেটাতে হবে ইসরায়েলকে, ট্রাম্পের এই হুংকার কি রাজনৈতিক চাল, নাকি বাস্তব।
গালিবাফের ভাষ্যমতে, এই গুরুত্বপূর্ণ জলপথটির দেখভালের বিষয়ে ওমান ও ইরান একটি সমঝোতায় পৌঁছেছে। আট মাস ধরে চলমান সংঘাত নিরসনে তেহরানের দেওয়া সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে এই চুক্তি হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, হরমুজ প্রণালির ক্ষেত্রে ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন কার্যকর হবে না, বরং এর নিয়মকানুন তীরবর্তী দেশগুলোর আইন অনুযায়ী পরিচালিত হবে। হরমুজে কোনো ‘উন্মুক্ত জলরাশি’ বা আন্তর্জাতিক জলসীমা নেই।
তেহরান এখন ওয়াশিংটনের কাছ থেকে আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে জানিয়ে স্পিকার বলেন, বর্তমানে বল আমেরিকার কোর্টে রয়েছে। শান্তি প্রতিষ্ঠার শর্তগুলোর মধ্যে রয়েছে নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের জব্দকৃত অর্থ অবমুক্ত করা এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা। গত জুনে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতার আলোকে এসব শর্তের বাস্তবায়ন চায় ইরান। ইরানের স্পিকার জানান, কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে তেহরান। এতে শান্তি স্থাপনের জন্য সাতটি শর্তের কথা জানানো হয়েছে। গত জুনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আলোচনায় সই হওয়া সমঝোতার অংশ এটা। ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ, বাণিজ্যিক জাহাজে হামলা যুক্তরাষ্ট্রের।
যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাবকে শান্তি আলোচনার বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন গালিবাফ। তিনি বলেন, আমেরিকা যদি অবিশ্বাসের জন্ম না দেয় এবং চুক্তির শর্ত মেনে চলে, তবেই কেবল সমঝোতা সম্ভব। এছাড়া মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার ক্ষেত্রে মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন বলে তিনি জানান।
নতুন হামলার পরিণতির বিষয়ে সতর্ক করে গালিবাফ বলেন, ডোনাল্ড ট্রাম্পকে আরও একবার পরাজয়ের মুখোমুখি হতে হবে।
তিনি আরও জানান, নতুন কংগ্রেসের পক্ষ থেকে ট্রাম্পকে রাজনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে। তাঁকে আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক চাপে পড়তে হবে।
এদিকে মার্কিন প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য চেয়ে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে। অন্যদিকে ইরানকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র একটি নতুন টাস্কফোর্স গঠন করেছে, যা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে।
সূত্র: প্রথম আলো








