৪৬ বছর পর শেকড় সন্ধানে বাংলাদেশে নেদারল্যান্ডস প্রবাসী রাজিব ও সেলিনা

প্রকাশ:

১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সী রাজিব উদ্দিনকে একটি এনজিওর মাধ্যমে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে পাঠানো হয়েছিল। বর্তমানে ৪৯ বছর বয়সী রাজিব বেড়ে উঠেছেন বিদেশের মাটিতে, কিন্তু নিজের জন্মভূমির শেকড় ও আসল বাবা-মায়ের খোঁজ পেতে গত ছয় বছর ধরে তিনি নিয়মিত বাংলাদেশে আসছেন। তার পাসপোর্টে উল্লিখিত জন্মসাল ১৯৭৭ এবং বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি ও দাদার নাম রহিম উদ্দিন। সেখানে অস্থায়ী ঠিকানা হিসেবে ঢাকা বেবী হোমসের নাম রয়েছে। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।

দীর্ঘ সময় ধরে রাজিব কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে নিজের পরিচয়ের সূত্র খুঁজে বেড়িয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, তার পাসপোর্টে দেওয়া গ্রামের নামটি আগে বৃহত্তর কুমিল্লার অংশ থাকলেও ১৯৮৬ সালের প্রশাসনিক পুনর্গঠনে সেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার অধীনে চলে গেছে। রাজিব পেশায় একজন সমাজকর্মী এবং ছয়বার বাংলাদেশে এসেও তিনি তার পরিবারের সন্ধান চালিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে একটি গ্রামে তিনি তার বাবাকে খুঁজে পাওয়ার দাবি শুনলেও ডিএনএ পরীক্ষায় তার কোনো মিল পাওয়া যায়নি। তবে সেই গ্রাম খুঁজতে গিয়ে দেখা যায়, ওই গ্রামটি একসময় কুমিল্লা জেলায় অন্তর্ভুক্ত থাকলেও ১৯৮৬ সালে সেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার অংশ হয়। শুধু রাজিব একা নন, তার সঙ্গে বন্ধু সেলিনাও বাংলাদেশে এসেছেন নিজেদের বাবা-মাকে খুঁজতে। তারা যদি তাদের বাবা-মাকে খুঁজে পান, তবে আমাদেরও খুব ভালো লাগবে।

রাজিব বলেন, নেদারল্যান্ডসে আমার সবকিছু থাকলেও আয়নার সামনে দাঁড়ালে এক তীব্র শূন্যতা অনুভব করি। আমি জানতে চাই আমার চেহারার আদল কার মতো—বাবার নাকি মায়ের। বিদেশ বিভুঁইয়ে আমি সবসময় একজন প্রবাসী হিসেবে নিজেকে অনুভব করেছি। এই নাড়ির টান থেকেই বারবার জন্মভূমিতে ফিরে আসা। তার সঙ্গে আসা বন্ধু সংগীতশিল্পী সেলিনা গোমেজও একইভাবে নিজের পরিচয় খুঁজছেন। সেলিনার পাসপোর্টে জন্মস্থান হিসেবে কক্সবাজারের উল্লেখ থাকলেও সেখানে গিয়েও তারা নিশ্চিত কোনো তথ্য পাননি।

তাদের এই যাত্রায় গাইড হিসেবে সহযোগিতা করছেন নর্দান বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী মো. ওমর। তিনি জানান, তারা পাসপোর্টের ঠিকানা অনুযায়ী প্রতিটি সম্ভাব্য স্থানে ঘুরে বেড়াচ্ছেন। সেলিনা বলেন, নেদারল্যান্ডসে যারা আমাকে বড় করেছেন তারা অত্যন্ত স্নেহশীল, কিন্তু নিজের শেকড় কোথায়—সেই প্রশ্নের উত্তর পাওয়া জীবনের সবচেয়ে বড় সার্থকতা হবে বলে মনে করেন তিনি।

সম্প্রতি বিষয়টি নিয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুনের সাথে দেখা করেন তারা। তিনি রাজিবের পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে জানিয়েছেন যে, ঠিকানাটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি গ্রামের দিকে নির্দেশ করছে। এই বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় করা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, রাজিবের পরিবারকে চিহ্নিত করার সকল আইনি ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করা হবে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

শেয়ার করুন