উখিয়ায় মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে গ্রেপ্তার ৪, উদ্ধার অস্ত্র

প্রকাশ:

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী স্টেশনে মাদক কারবারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে যৌথ বাহিনীর অভিযানে চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন মিজানুর রহমান মিজান, সাখাওয়াত হোসেন প্রকাশ মুন্না, আরফাত হোসাইন এবং আবু তাহের।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তাদের হেফাজত থেকে দুটি দেশি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল, ৪১ রাউন্ড তাজা কার্তুজ ও একটি কার্তুজের খোসা জব্দ করা হয়েছে। এই ঘটনায় উখিয়া থানায় অস্ত্র আইনে একটি এবং দ্রুত বিচার আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় জড়িত মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার করতে তাদের অভিযান অব্যাহত আছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল, ৪১ রাউন্ড তাজা কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। কিন্তু ধরাছোঁয়ার বাইরে মাস্টারমাইন্ড গ্রুপ লিডার।

স্থানীয়দের ভাষ্যমতে, ইয়াবা আমদানি ও এর সরবরাহের নিয়ন্ত্রণ নিয়ে উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল এবং পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সীমান্ত এলাকা হওয়ায় এই সুযোগ কাজে লাগিয়ে মাদক সিন্ডিকেটগুলো মিয়ানমার সীমান্ত দিয়ে প্রতিনিয়ত ইয়াবার চালান দেশে প্রবেশ করাচ্ছে। এই মাদকের একটি বড় অংশ রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।

গোলাগুলির ঘটনার সময় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে সরে যান। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এসব মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে বলে স্থানীয় পর্যায়ে ব্যাপক অভিযোগ রয়েছে। দুই পক্ষের এই আধিপত্য বিস্তারের লড়াইয়ের জেরে প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া ও গোলাগুলির ঘটনায় এলাকাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনসহ জড়িত সবাইকে আইনের আওতায় আনতে তৎপর রয়েছে বলে জানিয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এসব সিন্ডিকেটের সঙ্গে রাজনৈতিক পরিচয় ব্যবহারকারী কিছু ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

শেয়ার করুন