গাজায় তীব্র শীতে ৯ মাসের শিশুর মৃত্যু, বিপর্যস্ত বাস্তুচ্যুতরা

প্রকাশ:

তীব্র শীত এবং ভারী বৃষ্টিপাতের কবলে পড়ে গাজায় মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি এখন পর্যাপ্ত আশ্রয়হীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। এরই মধ্যে শীতজনিত অসুস্থতায় ৯ মাস বয়সী কিনান আহমেদ আরকিক নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি শীত মৌসুমে ঠান্ডার কারণে মৃত্যুর এটিই প্রথম ঘটনা। ভারী বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও পর্যাপ্ত আশ্রয়ের সংকটে গাজায় বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনির জীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে।

শুক্রবার গাজার গণমাধ্যম কার্যালয়ের এক বিবৃতিতে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার শিশুটিকে কুয়েতি হাসপাতাল থেকে নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়, তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত ঠান্ডায় শিশুটির শরীরের তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় নিচে নেমে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের শীতকালেও গাজায় ঠান্ডাজনিত কারণে ১০ জনের মৃত্যু হয়েছিল। শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, গত ৬ থেকে ৮ নভেম্বরের ভারী বৃষ্টিতে গাজার অধিকাংশ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার অস্থায়ী তাঁবু ও আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে গাজার প্রায় ১৪ লাখ মানুষ, যা মোট জনসংখ্যার ৬৫ শতাংশ, তাঁবুর নিচে বা বিধ্বস্ত ভবনের অস্থায়ী আশ্রয়ে থাকতে বাধ্য হচ্ছেন। ঘরবাড়ি হারিয়ে বহু পরিবার এখন তাঁবু ও ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।

ইসরাইলের সামরিক অভিযানে গাজার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যদিও ২০২৫ সালের অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, কিন্তু ইসরাইলি বিধিনিষেধের কারণে গৃহনির্মাণ সামগ্রী ও আশ্রয়কেন্দ্র তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশ করতে পারছে না। ফলে ঘরবাড়ি মেরামতের সুযোগ না থাকায় বাস্তুচ্যুত মানুষগুলো তীব্র শীতের মধ্যে চরম ঝুঁকির মুখে পড়েছেন। ২০২৫ সালের অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও আশ্রয়কেন্দ্র নির্মাণ ও ঘরবাড়ি মেরামতের প্রয়োজনীয় সামগ্রী প্রবেশে ইসরাইলের বিধিনিষেধ পুনর্গঠন কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।

শেয়ার করুন