লিওনেল মেসির অবসর পরবর্তী সময়ে আর্জেন্টিনার যাত্রা মোটেও সুখকর হলো না। বুয়েনস এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে বছরের শেষ আন্তর্জাতিক বিরতির প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তিতে আবদ্ধ হওয়ার পর এটিই ছিল তার প্রথম ম্যাচ। স্টেডিয়ামটিতে প্রায় ৫৮ হাজারের বেশি আসন থাকলেও এবং বিশেষ আসনগুলোর টিকিটের দাম ৪০ শতাংশ কমানো হলেও গ্যালারির বড় একটি অংশ ফাঁকা ছিল। গ্যালারির তৃতীয় তলার বেশির ভাগ অংশ বন্ধ। অন্য চোখে সেটা লিওনেল মেসির অবসর নেওয়ার ধাক্কা। মেসি-পরবর্তী সময়ের এই আর্জেন্টিনাও ধাক্কা খেয়েছে প্রথম পথচলায়। মেসি গত অক্টোবরে জাতীয় দলের জার্সি তুলে রাখার পর এটাই আর্জেন্টিনার প্রথম ম্যাচ।
ম্যাচের সবকটি গোলই এসেছে বিরতির পর। ৪৮ মিনিটে আর্জেন্টিনা ডিফেন্ডার লিয়ান্দ্রো বালের্দির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। এরপর ৫৩ মিনিটে উরুগুয়ে মিডফিল্ডার ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর গোল ব্যবধান ২-০ করে ফেলে। দুটি গোলই হয়েছে সেট পিস থেকে। ৭৩ মিনিটে হুলিয়ান আলভারেজ বক্সের কোণা থেকে ডান পায়ের শটে একটি গোল শোধ করলেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। সুযোগ হাতছাড়া করার পাশাপাশি নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে না পাওয়ায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে। ৪৮ মিনিটে আর্জেন্টিনা ডিফেন্ডার লিয়ান্দ্রো বালের্দির আত্মঘাতী গোলের ধাক্কাটা স্বাগতিক সমর্থকরা ভালোভাবে সামলে ওঠার আগেই স্কোরলাইন ০-২। ‘রিও দে লা প্লাতা’ ডার্বির সর্বশেষ এ সংস্করণে তিনটি গোলই এসেছে বিরতির পর। কিন্তু সুযোগ নষ্ট এবং নিজেদের খেলাটা খেলতে না পারায় হার এড়াতে পারেনি।
সূত্র: প্রথম আলো








