দেওয়ানগঞ্জ সীমান্তে ৬ দিন ধরে আটকে সেই নারী

প্রকাশ:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের শূন্য রেখায় টানা ছয় দিন ধরে মানবেতর অবস্থায় দিন পার করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের শিকার হওয়া এক নারী। ১০ নভেম্বর সকাল আটটার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭৬-এর নিকটবর্তী এলাকা দিয়ে তাকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। সমাধান না হওয়ায় ৬ দিন ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের শিকার সেই নারী। জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে গত ১০ নভেম্বর সকাল ৮টার দিকে ৩০ বছর বয়সী এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশ-ভারত সীমান্তে আটকে থাকা ওই নারী।

সে সময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর সম্মিলিত প্রতিবাদের মুখে বিএসএফ তাদের প্রচেষ্টায় ব্যর্থ হয়। এরপর থেকে ওই নারী নো ম্যান্স ল্যান্ডে আশ্রয় নিয়েছেন। তীব্র রোদ ও খোলা আকাশের নিচে অসহনীয় পরিবেশে দিন কাটাচ্ছেন তিনি। স্থানীয়রা দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান দাবি করেছেন।

বিষয়টি নিয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, গত মঙ্গলবার ওই নারীকে পুশইন করার চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবি এবং স্থানীয় জনতা তা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এ পরিস্থিতির চূড়ান্ত সমাধান হচ্ছে, ততক্ষণ বিজিবি তাদের তৎপরতা বজায় রাখবে বলে তিনি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন