দিনাজপুরে প্রযুক্তিগ্রামে ৫২ জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ

প্রকাশ:

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে স্থানীয় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমধর্মী কার্যক্রম। এলএসটিডি প্রকল্পের আওতায় দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের হুগলীপাড়াকে রূপান্তরিত করা হয়েছে একটি ‘প্রযুক্তিগ্রাম’-এ। দুই বছর আগে যে গ্রামটি শুধু ‘হুগলী পাড়া’ নামেই পরিচিত ছিল, এখন তা কৃষি উদ্ভাবনের কেন্দ্র হিসেবে স্থানীয়দের কাছে সমাদৃত। এই প্রকল্পের অংশ হিসেবে সেখানে একটি রাইস গার্ডেন স্থাপন করা হয়েছে, যেখানে পরীক্ষামূলকভাবে আমন মৌসুমের ৫২টি ধানের জাত রোপণ করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে একদিকে যেভাবে আমরা স্থানভিত্তিক ধানের জাত উদ্ভাবন করছি, অন্যদিকে আমরা স্থানভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনেও গুরুত্ব দিয়ে কাজ করছি।

রাইস গার্ডেনটির মূল উদ্দেশ্য হলো কৃষকদের কাছে উচ্চ ফলনশীল ও আধুনিক ধানের জাতগুলো জনপ্রিয় করা এবং হাতে-কলমে চাষাবাদের কৌশল শেখানো। এখানে ব্রি উদ্ভাবিত ৫২টি ধানের জাত পাশাপাশি রোপণ করা হয়েছে, ফলে কৃষকরা খুব সহজেই প্রতিটি জাতের গাছের বৃদ্ধি, উচ্চতা, শীষের গঠন, রোগ-বালাই প্রতিরোধ ক্ষমতা ও গুণগত বৈশিষ্ট্যের পার্থক্য সরাসরি পর্যবেক্ষণ করতে পারছেন। এটি তাদের স্থানীয় পরিবেশের জন্য উপযোগী জাত নির্বাচনে সহায়তা করছে। হাতে-কলমে ৫২টি ধানের জাতের বিষয়ে মাঠে প্রশিক্ষণ, বীজ সরবরাহ এমনকি জমি কিভাবে প্রস্তুত করতে হবে তাও শিখিয়ে দেওয়া হচ্ছে।

দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত এই প্রযুক্তিগ্রামে চাষ করা ৫২টি ধানের জাতের মধ্যে রয়েছে বিআর৩, বিআর৪, বিআর৫, বিআর১০, বিআর১১, বিআর২২, বিআর২৩, বিআর২৫ এবং ব্রি ধান৩০ থেকে শুরু করে ব্রি ধান১১২ পর্যন্ত বিভিন্ন উদ্ভাবিত জাত। পাশাপাশি ব্রি হাইব্রিড ধান৪ ও ৬-ও সেখানে চাষ করা হয়েছে। প্রতিটি ধানক্ষেতের সামনে জাতের বিস্তারিত বিবরণ সম্বলিত সাইনবোর্ড থাকায় কৃষকরা প্রতিটি জাতের চাষ পদ্ধতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাচ্ছেন। চুনিয়াপাড়া মোড় পার হয়ে ২০০ গজ দূরে মহাসড়ক থেকে দক্ষিণ দিকের রাস্তা দিয়ে গ্রামটিতে প্রবেশ করতেই চোখে পড়বে প্রযুক্তি গ্রামের সাইনবোর্ড ও দুই পাশে সারিতে লাগানো ধান। রাইস গার্ডেনে আবাদ করা ৫২টি জাতের মধ্যে রয়েছে বিআর৩, বিআর৪, বিআর৫, বিআর১০, বিআর১১, বিআর২২, বিআর২৩, বিআর২৫, ব্রি ধান৩০, ব্রি ধান৩১, ব্রি ধান৩২, ব্রি ধান৩৩, ব্রি ধান৩৪, ব্রি ধান৩৭, ব্রি ধান৩৮, ব্রি ধান৩৯, ব্রি ধান৪০, ব্রি ধান৪১, ব্রি ধান৪৪, ব্রি ধান৪৬, ব্রি। ব্রি ধান৭৬, ব্রি ধান৭৭, ব্রি ধান৭৮, ব্রি ধান৭৯, ব্রি ধান৮০, ব্রি ধান৮৭, ব্রি ধান৯০, ব্রি ধান৯১, ব্রি ধান৯৩, ব্রি ধান৯৪, ব্রি ধান৯৫, ব্রি ধান১০৩, ব্রি ধান১০৯, ব্রি ধান১১০, ব্রি ধান১১১, ব্রি ধান১১২, ব্রি হাইব্রিড ধান৪ ও ব্রি হাইব্রিড ধান৬ জাতের ধান।

কৃষক আব্দুল কাদের জানান, এই রাইস গার্ডেনের আগে তাদের বিভিন্ন জাতের ধানের সময়কাল বা বৈশিষ্ট্য সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। এখন তারা জানতে পারছেন কোন জমিতে কোন ধান চাষ করলে ভালো ফলন পাওয়া সম্ভব। অপর কৃষক আবু সাঈদ উল্লেখ করেন যে, বছরের পর বছর একই জমিতে একই জাতের ধান চাষ না করে উন্নত জাত নির্বাচন করলে রোগ-বালাই কমে এবং ফলন বৃদ্ধি পায়, যা তিনি এই রাইস গার্ডেন দেখে বুঝতে পেরেছেন। কিন্তু আমাদের এলাকায় প্রযুক্তি গ্রামে রাইস গার্ডেন হওয়ায় এখন সব কিছু বাস্তবে ধারণা নিতে পারছি। পরবর্তী বছরে নিজের জমিতে কী ধরনের ধানচাষ করব, তা এখান থেকে জানতে পারছি। আব্দুস সালাম নামে এক কৃষক বলেন, ‘আমাদের এলাকায় ব্রি’র মাঠ দেখে অনেকে আগ্রহী হয়েছেন। আবু সাঈদ নামে অপর এক কৃষক বলেন, ‘আমি প্রতি বছর জমিতে জিরা ৩৪, কাঠারি এবং জিরা ৯০ আবাদ করেছি। এতে রোগ বালাইয়ের আক্রমণসহ ফলন কমে যায়।

ব্রি’র বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ জাহিদ হাসান জানান, এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা শুধু নতুন জাতের সঙ্গে পরিচিত হচ্ছেন না, বরং আধুনিক কৃষি প্রযুক্তির দক্ষতাও অর্জন করছেন।

এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সারা দেশে এ ধরনের ১৫টি গ্রামকে মডেল প্রযুক্তিগ্রাম হিসেবে গড়ে তুলছে। এই প্রকল্পের আওতায় এরই মধ্যে ব্রি ধান১১৬, ১১৭, ১১৯ এবং ব্রি হাইব্রিড ধান১০ অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে ১০, ১১৭ ও ১১৯ জাতগুলো লবণাক্ততা সহনশীল। এছাড়াও হাওরাঞ্চলের বন্যার ঝুঁকি মোকাবিলায় ব্রি ধান১১৮ জাতটি জনপ্রিয় করার কাজ চলছে বলেও তিনি জানান।

রাইস গার্ডেনটি শুধু প্রদর্শনী ক্ষেত্র নয়, এটি এখন কৃষকদের জন্য একটি জীবন্ত পাঠশালা হয়ে উঠেছে। নিয়মিত বীজ সরবরাহ ও জমি প্রস্তুতির সঠিক নিয়ম শেখানোর ফলে দিনাজপুরের স্থানীয় কৃষকরা এখন উন্নত ধান চাষে বেশ উৎসাহিত বোধ করছেন। রাইস গার্ডেনে সোনালি ধান কাটা শুরু হওয়ার পর স্থানীয় কৃষকদের মাঝে নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়েছে, যা তাদের কৃষি অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বন্যায় প্রতিবছর হাওরাঞ্চলে ব্যাপক ক্ষতি হয়।

শেয়ার করুন