বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি আইআরজিসির

প্রকাশ:

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে মার্কিন রাডারটি লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

হামলার কারণ ও সতর্কতা

আইআরজিসির বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই হামলার মাধ্যমে ‘আগ্রাসী শত্রুকে’ তাদের আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পাচার বন্ধ করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ড পুনরায় ঘটলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

শেয়ার করুন