সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রবীণসহ দুই পথচারীর প্রাণহানি

প্রকাশ:

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের হাটিকুমরুল ধোপাকান্দি এলাকায় মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। কুয়াশাচ্ছন্ন সকালে মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতির একটি পাথরবোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। সিরাজগঞ্জে ট্রাকচাপায় দু’জনের মৃত্যু হয়েছে। কুয়াশাচ্ছন্ন সকালে মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন তারা।

নিহতরা হলেন স্থানীয় ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের বাসিন্দা আব্দুল আলীম শেখ (৪০)। আব্দুল আলীম সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। নিহতরা হলেন-ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে ঠান্ডু মিয়া (৬০) ও দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন