জলবায়ু পরিবর্তন মোকাবিলার বৈশ্বিক অঙ্গীকার সত্ত্বেও যুদ্ধের কারণে সৃষ্ট ভয়াবহ পরিবেশ দূষণ এবং মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় ব্রাত্য রয়ে গেছে। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর মূল আলোচ্যসূচিতে যুদ্ধের পরিবেশগত প্রভাব নিয়ে পৃথক কোনো স্থান রাখা হয়নি, যা নিয়ে অংশগ্রহণকারী বিভিন্ন দেশ ও পরিবেশবাদী সংস্থার মধ্যে গভীর অসন্তোষ তৈরি হয়েছে। এ ছাড়া যুদ্ধের পর ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর ও শহর পুনর্নির্মাণেও বিপুল কার্বন নিঃসরণের আশঙ্কা রয়েছে। সংস্থাটির মতে, চলমান যুদ্ধ, নিরাপত্তাহীনতা ও বহুপক্ষীয় সহযোগিতা দুর্বল হয়ে পড়ার বিষয়গুলো জলবায়ু মোকাবিলার বৈশ্বিক উদ্যোগকে বাধাগ্রস্ত করছে। ফলে দায়ী পক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় কিংবা ক্ষতিগ্রস্ত দেশগুলোর পুনরুদ্ধার কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করাও জটিল হয়ে যায়। এই দায় শুধু সরাসরি যুদ্ধে অংশ নেওয়া দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। অস্ত্র সরবরাহকারী, অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং যুদ্ধের অর্থায়ন ও সমর্থনকারী দেশগুলোর ভূমিকার বিষয়টিও আলোচনায় আসছে। ফিলিস্তিন কপ-৩০-এ যুদ্ধের নিঃসরণ ও পরিবেশ ধ্বংসের বিষয়টি উত্থাপন করে।
সম্মেলনের আনুষ্ঠানিক মঞ্চে যুদ্ধের ভয়াবহতা ও এর দীর্ঘমেয়াদি পরিবেশগত প্রভাবের বিষয়টি সামনে এনেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ শেষ হয়ে গেলেও এর ফলে প্রকৃতি ও পরিবেশের যে ক্ষতি হয়, তার প্রভাব যুগের পর যুগ স্থায়ী হয়। ইরানের জ্বালানি অবকাঠামোয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক সামরিক হামলার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এর ফলে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে।
ইরানি কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, দক্ষিণ ইরানের আসালুয়েহ এলাকায় জ্বালানি স্থাপনায় হামলায় প্রায় ৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে।
এছাড়া তেহরানের নিকটবর্তী জ্বালানি সংরক্ষণাগারে হামলার কারণে আরও ১০ লাখ টন কার্বন নিঃসরণের দাবি করেছে ইরান।
দেশটির পরিবেশ উপদেষ্টার হিসাবমতে, ২০২৫ ও ২০২৬ সালে সংঘটিত সামরিক সংঘর্ষের ফলে পরিবেশগত ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় ২৫০ ট্রিলিয়ন রিয়াল বা প্রায় ৯ কোটি ২৬ লাখ ডলার। এর মধ্যে বনজ সম্পদ রক্ষা, দাবানল প্রশমন ও বাস্তুতন্ত্র পুনর্গঠনের ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের পরিবেশ বিভাগের উপদেষ্টা আলী-মোহাম্মদ তাহমাসবি বিরগানির প্রাথমিক হিসাব অনুযায়ী, দেশটিতে ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধ এবং ২০২৬ সালের ৪০ দিনের সংঘাতে পরিবেশগত ক্ষতির পরিমাণ প্রায় ২৫০ ট্রিলিয়ন রিয়াল, যা প্রায় ৯ কোটি ২৬ লাখ ডলারের সমান। সংস্থাটি আরো বলেছে, ২০২৪ সালে সামরিক খাতে প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় করলেও সম্মেলনের আয়োজক তুরস্ক তাদের সামরিক নিঃসরণ ‘ঘটেনি’ বলে জানিয়েছে। জর্ডানও কপ-২৯ সম্মেলনে গাজা পুনর্গঠনের পরিবেশগত ব্যয় তুলে ধরেছিল।
পারস্য উপসাগরের উপকূলীয় অঞ্চলে তেল নিঃসরণের ভয়াবহতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তেহরান। বিশেষত শিদভার দ্বীপের মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক ও প্রবাল আবাসস্থলে তেল ছড়িয়ে পড়ার ঘটনা পরিবেশের অপূরণীয় ক্ষতি করেছে বলে মনে করা হচ্ছে। যদিও এই দূষণের পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক প্রভাব এখনো সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায়নি। এর মধ্যে বিপন্ন সামুদ্রিক প্রাণী ও প্রবালপ্রাচীরের আবাসস্থল শিদভার দ্বীপও রয়েছে।
গাজায় চলমান সামরিক অভিযানের কারণে সৃষ্ট পরিবেশ বিপর্যয় নিয়ে সরব হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। তিনি উল্লেখ করেন, গাজার শতাব্দীপ্রাচীন জলপাইগাছ ধ্বংস করার পাশাপাশি মাটি ও পানির ব্যাপক দূষণ করা হয়েছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির তথ্যানুযায়ী, ২০২৫ সালের মে মাস পর্যন্ত গাজার ৯৭ শতাংশেরও বেশি কৃষিজ ফসল এবং ৯৫ শতাংশ ঝোপঝাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে পয়োনিষ্কাশন ও পানি শোধনাগার ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় ভূগর্ভস্থ পানি এখন চরম স্বাস্থ্যঝুঁকির মুখে। ২০২৫ সালের মূল্যায়ন অনুযায়ী, ওই বছরের মে মাস পর্যন্ত গাজার ৯৭ দশমিক ১ শতাংশ গাছের ফসল, ৮২ দশমিক ৪ শতাংশ মৌসুমি ফসল এবং ৯৫ দশমিক ১ শতাংশ ঝোপঝাড় ক্ষতিগ্রস্ত হয়েছিল। মূল্যায়নের সময় গাজার কোনো বর্জ্যপানি শোধনাগার সচল ছিল না। কৃষিজমি ধ্বংস, অবিস্ফোরিত অস্ত্রের অবশিষ্টাংশ এবং অপরিশোধিত পয়োবর্জ্যের কারণে খাদ্য উৎপাদন ও নিরাপদ খাবার পাওয়ার সুযোগও বাধাগ্রস্ত হয়েছে। অবকাঠামো ধ্বংসের সঙ্গে ভারী বৃষ্টি ও বন্যা যুক্ত হয়ে তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বাড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
‘ওয়ান আর্থ’ সাময়িকীর গবেষণা অনুযায়ী, গাজায় যুদ্ধের প্রথম ১৫ মাসে সরাসরি সামরিক কর্মকাণ্ড এবং সংশ্লিষ্ট উৎস থেকে প্রায় ৩ কোটি ৩২ লাখ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্যাস নির্গত হয়েছে। লেবাননের ক্ষেত্রেও ইসরাইলি সামরিক অভিযানে ফসফরাস ব্যবহারের ফলে কৃষি জমি ও বনাঞ্চল ধ্বংসের তথ্য পাওয়া গেছে। অবকাঠামো বিধ্বস্ত হওয়ায় ডিজেলচালিত জেনারেটরের ব্যবহার বাড়ায় বায়ুদূষণ আরও প্রকট আকার ধারণ করেছে।
কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি (সিইওবিএস) সম্মেলনে প্রকাশিত বিশ্লেষণে যুদ্ধের পরিবেশগত প্রভাবের প্রতি অবজ্ঞাকে ‘উদ্বেগজনক’ বলে অভিহিত করেছে। তাদের তথ্যমতে, বিশ্বের বৃহৎ সামরিক শক্তিধর দেশগুলোর সামরিক নিঃসরণ সংক্রান্ত তথ্য প্রকাশে স্বচ্ছতার চরম অভাব রয়েছে। এমনকি সম্মেলনে আয়োজক রাষ্ট্র তুরস্কের সামরিক খাতের নিঃসরণ সংক্রান্ত তথ্যও অনেক ক্ষেত্রেই অস্পষ্ট থেকে গেছে। এ ধরনের তথ্য প্রকাশে ঘাটতি থাকলে যুদ্ধের প্রকৃত পরিবেশগত ক্ষতি নিরূপণ কঠিন হয়ে পড়ে। সূত্র: প্রেস টিভি, দ্য নিউ আরব, কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ও কপ-৩১-এর আনুষ্ঠানিক নথি।
দেশগুলোকে বর্তমানে শিল্প ও জ্বালানি খাতের কার্বন নিঃসরণের হিসাব দিতে হলেও যুদ্ধের ফলে সৃষ্ট নিঃসরণ পরিমাপ বা এর দায় নির্ধারণের কোনো কার্যকর আন্তর্জাতিক ব্যবস্থা এখনো তৈরি হয়নি। ইউরোপীয় লিডারশিপ নেটওয়ার্কের বিশ্লেষক নিকিতা গ্রিয়াজিন যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনকে পরিবেশবান্ধব করার এবং সামরিক নিঃসরণ পরিমাপের নতুন পদ্ধতি উদ্ভাবনের ওপর জোর দিয়েছেন। ইউরোপীয় লিডারশিপ নেটওয়ার্কের বিশ্লেষক নিকিতা গ্রিয়াজিনের এক নিবন্ধে কপ-৩১-এর আলোচনায় যুদ্ধ ও জলবায়ুর সম্পর্ককে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
লেবাননের পরিবেশমন্ত্রী তামারা এল জেইন তার দেশের আলোচক দলকে যুদ্ধের প্রতিটি পর্যায়ে পরিবেশগত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের নির্দেশনা দিয়েছেন। অস্ত্র উৎপাদন থেকে শুরু করে সামরিক পরিবহন ও যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়াকে জলবায়ু হিসাবের আওতায় আনার দাবি জানিয়েছে লেবানন, জর্ডান, ফিলিস্তিন, ইয়েমেন ও সোমালিয়ার মতো সংঘাতকবলিত দেশগুলো।
কপ-৩১ সম্মেলনে এসব দেশ তাদের ন্যায্য দাবি জানালেও, বড় শক্তিগুলোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো সমন্বিত উদ্যোগ এখনো নেওয়া হয়নি। ফলে জলবায়ু রক্ষার বৈশ্বিক প্রচেষ্টায় যুদ্ধের কারণে সৃষ্ট বিশাল এই ক্ষতির দায়ভার কে নেবে, তা এখন সম্মেলনে একটি বড় প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ








