অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

প্রকাশ:

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি তাদের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘অফিসার, ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা অ্যানালিটিকস’ গ্রেড-২ পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেবে। এই পদটি ফুল টাইম এবং কাজের স্থান নির্ধারণ করা হয়েছে ঢাকায়। আগ্রহী প্রার্থীরা ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

  • পদের নাম: অফিসার, ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা অ্যানালিটিকস
  • গ্রেড: অফিসার গ্রেড-২
  • শিক্ষাগত যোগ্যতা: ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। ডেটা অ্যানালিটিকসে কোনো পেশাদার সনদ বা উচ্চতর প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা ও দক্ষতা

আবেদনকারীকে ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে ৩ বছরের পেশাগত অভিজ্ঞতা অর্জন করতে হবে। বিশেষ করে ইন্টারনাল অডিট, রিস্ক ম্যানেজমেন্ট বা কমপ্লায়েন্স বিভাগে ডেটা অ্যানালিটিকস নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি এসকিউএল, পাইথন, আর, ইটিএল এবং পাওয়ার বিআই বা ট্যাবলুর মতো ডেটা ভিজ্যুয়ালাইজেশন টুলস ব্যবহারের দক্ষতা থাকা জরুরি। একই সাথে স্ট্যাটিস্টিক্যাল ও প্রেডিক্টিভ মডেলিং এবং জালিয়াতি শনাক্তকরণ কৌশলের ওপর সম্যক ধারণা থাকতে হবে।

নির্বাচিত প্রার্থীকে ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ঝুঁকি পর্যবেক্ষণের কাজে ব্যাংকিং ডেটা বিশ্লেষণ করতে হবে। এছাড়া অটোমেটেড অডিট টুলস তৈরি, ড্যাশবোর্ড ডিজাইন এবং জালিয়াতি বা নিয়ম লঙ্ঘনের আগাম সতর্কবার্তা শনাক্তে ডেটা মডেলিং নিয়ে কাজ করতে হবে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপের জন্য শুধুমাত্র বাছাইকৃতদের সাথে যোগাযোগ করা হবে। ব্র্যাক ব্যাংক নিয়োগের কোনো পর্যায়েই কোনো ধরনের ফি গ্রহণ করে না। যেকোনো ব্যক্তিগত তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী প্রার্থীরা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা ক্যারিয়ার পোর্টাল অনুসরণ করতে পারেন।

শেয়ার করুন