পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

প্রকাশ:

পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম নামে এক হেলপার পুড়ে মারা গেছেন। তার বাড়ি বরিশালের উজিরপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক ও লিসা পরিবহণে রাতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে বাস দুটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। অগ্নিসংযোগের শিকার বাস দুটি হলো ‘বাহক’ ও ‘লিসা’ পরিবহন। লিসা পরিবহনের মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং বাহক পরিবহনের মালিক ঝালকাঠির অমিত পাল। নিহত হেলপারের নাম সিয়াম।

অগ্নিকাণ্ড দেখে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাশের অন্যান্য বাসের ভেতরে থাকা ব্যক্তিদের জাগিয়ে নিরাপদে সরিয়ে নেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেন। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান ও থানার ওসি জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন