নিজেদের ধ্বংস করছি আমরাই, ঢাকা কলেজে বললেন প্রেসিডেন্ট

প্রকাশ:

মানুষ হত্যা, আগুন সন্ত্রাস এবং কলকারখানা বন্ধের মতো বিধ্বংসী কর্মকাণ্ডের মাধ্যমে জাতি নিজেরাই নিজেদের ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতার ৫৭ বছরেও দেশের মৌলিক সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হয়নি, আর এসব সমস্যার সুরাহা ছাড়া কোনোভাবেই সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না।

শুক্রবার দেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি প্রেসিডেন্টের জন্য কেবল রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্র ছিল না, ছিল নিজের শিকড়ে ফেরার এক আবেগঘন উপলক্ষ্য। একসময় এই ঢাকা কলেজের শিক্ষার্থী এবং পরবর্তীতে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তার কলেজজীবনের স্মৃতি রোমন্থন করেন। শুক্রবার ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে ১৮৬ বছরে পা রাখা দেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং বিভিন্ন জাতীয় আন্দোলনে ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল ভূমিকা ও অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবদান সবসময়ই অগ্রণী। তবে দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার মান ও কার্যকারিতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, বর্তমান স্কুল-কলেজগুলো জাতীয় জীবনে আসলে কতটুকু কার্যকর ভূমিকা রাখছে, তা নতুন করে পর্যালোচনার দাবি রাখে।

প্রেসিডেন্ট আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের শিক্ষাব্যবস্থা আমূলে ঢেলে সাজানো জরুরি। বর্তমানে বিপুল সংখ্যক শিক্ষার্থী গ্র্যাজুয়েট হয়ে বের হলেও পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। তাই সময়ের চাহিদা ও দেশের প্রয়োজন অনুযায়ী শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, যাতে সেটি সত্যিকার অর্থে কার্যকর হয়। তরুণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হয়ে গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশ গড়তে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের ছেলেরা গ্র্যাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে; কিন্তু কর্মসংস্থান নেই। আমাদের শিক্ষাব্যবস্থাটাকে সেভাবেই ঢেলে সাজানো দরকার, যাতে করে সেটা সত্যিকারার্থেই ইফেক্টিভ (কার্যকর) হয়।

শেয়ার করুন