মৃত্যুদণ্ড স্থগিতের জাতিসংঘ প্রস্তাবে ভোটদান থেকে বিরত বাংলাদেশ

প্রকাশ:

বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে একটি প্রস্তাব উত্থাপন করে মেক্সিকো। গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ১৩৩টি দেশ সমর্থন জানালেও বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত থাকে। অন্যদিকে, ভারত, চীন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রসহ ৩৩টি দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট প্রদান করে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের বেশিরভাগ দেশ ইতিমধ্যে মৃত্যুদণ্ড বিলুপ্ত করেছে অথবা এর প্রয়োগ স্থগিত রেখেছে। অপরাধ দমন কিংবা ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কার্যকারিতা নিয়ে যথেষ্ট প্রমাণ নেই বলে জানিয়েছে সংস্থাটি। একবিংশ শতাব্দীতে এই ধরণের শাস্তির কোনো যৌক্তিক স্থান নেই মন্তব্য করে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড স্থায়ীভাবে স্থগিতের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ।

প্রস্তাবটির বিরোধিতা করা দেশগুলোর তালিকায় রয়েছে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান ও কাতারের মতো দেশগুলোও। মূলত মৃত্যুদণ্ডের ব্যবহার নিরুৎসাহিত করতেই এই প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন