শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ‘সুইডেন আসলাম’

প্রকাশ:

রাজধানীর এক সময়ের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ আসলাম, যিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিত, তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ। তিনি বলেন, ‘মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেয়।’।

এর আগে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর প্রায় ১৯ বছর কারাগারে বন্দি ছিলেন আসলাম। পরবর্তীতে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্তি পান।

শেয়ার করুন