বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) আটিবাজার ও ওয়াসপুর বৈদ্যুতিক উপকেন্দ্রের আওতাধীন এলাকায় দীর্ঘ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৩ নভেম্বর) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আটিবাজার জোনাল অফিসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সেবা ব্যাহত হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
সূত্র: দৈনিক আমার দেশ








