হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলা, মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

প্রকাশ:

ওমানের খাসাব উপকূলের অদূরে হরমুজ প্রণালি অতিক্রমের সময় অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও) জানিয়েছে, প্রথম ট্যাংকারটি উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার বা ১১ নটিক্যাল মাইল উত্তরে আঘাতপ্রাপ্ত হয়। জাহাজটির পেছনের অংশে এই আঘাত লাগলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিবেশগত ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো স্পষ্ট নয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। তবে পরিবেশের ওপর এর প্রভাব কী হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

একই এলাকায় দ্বিতীয় আরেকটি ট্যাংকারেও হামলার ঘটনা ঘটে। এটি খাসাব থেকে প্রায় ৩১ কিলোমিটার বা ১৭ নটিক্যাল মাইল পূর্বে ইঞ্জিনকক্ষে আঘাতের শিকার হয়। এ ঘটনায়ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে, হরমুজ প্রণালির আকাশসীমায় আরেকটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের দাবি অনুযায়ী, আইআরজিসির মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বিভাগ একটি নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করেছে। এটি ইরানি বাহিনীর হাতে ধ্বংস হওয়া ৫৮তম মার্কিন ড্রোন বলে সংস্থাটি উল্লেখ করেছে। পরে সংস্থাটি জানায়, একই এলাকার কাছাকাছি আরেকটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটি বর্তমানে এক ধরনের ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মধ্য দিয়ে যাচ্ছে, যা সরাসরি ক্ষেপণাস্ত্রের যুদ্ধের চেয়েও বেশি কঠিন। বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে এক বৈঠকে তিনি অভিযোগ করেন, একদল জবরদস্তিকারী ও নিপীড়ক গোষ্ঠী ইরানকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। তবে দেশটির ব্যবসায়ীরা বর্তমান বাজার পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করছেন।

প্রেসিডেন্ট আরও জানান, আসন্ন শীতে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

শেয়ার করুন